Sunday, September 22, 2019
Home
/
Unlabelled
/
রাজধানীর মতিঝিলে ক্লাবপাড়ায় অভিযান চালিয়ে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও দিলকুশা ক্লাব থেকে অন্তত ১২টি ক্যাসিনোসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বেলা আড়াইটার দিকে এই অভিযান চালায় পুলিশের মতিঝিল বিভাগ। এই তিন ক্লাবের পাশাপাশি আরামবাগ ক্লাবেও অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টার এই অভিযানে ক্লাবগুলো থেকে ক্যাসিনো বোর্ডের পাশাপাশি বিপুল পরিমাণ তাস খেলার সামগ্রী, জুয়ার বোর্ড, জুয়া খেলার সামগ্রী এবং মাদকদ্রব্য (মদ, সিসা) উদ্ধার করা হয়। তবে অভিযান চালানো এই ক্লাবগুলোতে যে জুয়া খেলা হয়, সে ব্যাপারে আগে থেকে কোনো তথ্য পুলিশের কাছে ছিল না বলে দাবি করেছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান। তিনি বলেন, এই ক্লাবগুলোর ভেতরে যে ক্যাসিনো আছে বা এখানে যে জুয়া খেলা হতো, এ বিষয়ে পুলিশের কোনো ধারণা ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে চারটি ক্লাবে একযোগে এই অভিযান চালানো হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ৯টি ক্যাসিনো পাওয়া গেছে। ক্লাবটির শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে ঢুকে দেখা গেছে, সুসজ্জিত ও অত্যাধুনিক সুবিধাসম্পন্ন হলরুমে জুয়া খেলার ব্যবস্থা রাখা হয়েছে। অভিযানে ৯টি ক্যাসিনোর পাশাপাশি অসংখ্য জুয়া খেলার বোর্ডও পাওয়া গেছে। ক্লাবটি থেকে নগদ ১ লাখ টাকাও জব্দ করা হয়েছে। জুয়া খেলতে আসা ব্যক্তিদের জন্য ক্লাবের ভেতরে আছে আলাদা রন্ধনশালা। সেখানে চাইনিজ-কন্টিনেন্টালসহ সব ধরনের খাবার প্রস্তুত করার ব্যবস্থা আছে। হলরুমের দেয়ালে বেশ কিছু অশ্লীল ছবিও টানানো দেখা গেছে। ভিক্টোরিয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবেও অভিযান চালায় পুলিশ। ক্লাবের ভেতরে অসংখ্য জুয়া খেলার বোর্ড, সরঞ্জাম এবং অন্তত দুটি ক্যাসিনো পাওয়া গেছে। এ ছাড়া টাকা গোনার বেশ কয়েকটি মেশিন ও হাউজি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। ভিআইপি ব্যক্তিদের জন্য আছে আলাদা ছোট ছোট কক্ষ। আছে আলাদা টাকা গোনার কক্ষ ও রন্ধনশালা। ক্লাবের ভেতর থেকে ১২টি ওয়াকিটকিও উদ্ধার করেছে পুলিশ। মোহামেডানের মতো দিলকুশা ক্লাবেও ভিআইপিদের জন্য জুয়া খেলার আলাদা কক্ষ দেখা গেছে। এই ক্লাব থেকে একটি ক্যাসিনো ও ১৩টি জুয়া খেলার বোর্ড পাওয়া গেছে।

About Bdnews
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment